মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeআইন আদালতহত্যা মামলায় সালমান-আনিসুলসহ ৫ জন ফের রিমান্ডে

হত্যা মামলায় সালমান-আনিসুলসহ ৫ জন ফের রিমান্ডে

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫ ১:৪০
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৫ ১:২২

জনপ্রিয় খবর

হত্যা মামলায় সালমান-আনিসুলসহ ৫ জন ফের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচ দিন এবং একই থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া এ দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের পাঁচ দিন করে ১০ দিন ও এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। দুই মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে একই থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন বিচারক। এ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

জিসান হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে আন্দোলনে অংশ নেন জিসান। এ সময় আসামিদের গুলিতে নিহত হন তিনি।

এদিকে মেহেদী হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এদিকে গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights