মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeঅপরাধরূপসা সেতুর নিচ থেকে উদ্ধার হল সাংবাদিকের মরদেহ

রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার হল সাংবাদিকের মরদেহ

প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৫ ২:০৮

জনপ্রিয় খবর

রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার হল সাংবাদিকের মরদেহ

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল নদীতে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights