বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeঅপরাধএবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন পুলিশেরএডিসি 

এবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন পুলিশেরএডিসি 

প্রকাশ: আগস্ট ১৩, ২০২৫ ৩:১৯

জনপ্রিয় খবর

এবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন পুলিশেরএডিসি 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান।

তিনি বলেন, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন। সে সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights