শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশটাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট: অক্টোবর ১১, ২০২৪ ১২:৩২
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৪ ১১:১৫

জনপ্রিয় খবর

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। এতে মহাসড়কের উভয়পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে আটকা পড়া চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যায়। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।অন্যদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুটা যানজট রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights