শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশসিএনজি-অটোরিকশা চলাচল নিয়ে বিআরটিএর যে নির্দেশনা

সিএনজি-অটোরিকশা চলাচল নিয়ে বিআরটিএর যে নির্দেশনা

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৩০

জনপ্রিয় খবর

সিএনজি-অটোরিকশা চলাচল নিয়ে বিআরটিএর যে নির্দেশনা

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ এ বিশেষ বিজ্ঞপ্তি দেয়।সংস্থাটি বলছে, কিছুদিন যাবত আইন অমান্য করে জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে সড়কে দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা-অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, সেসব স্থানে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা-অটোটেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights