শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবরকাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২যাত্রী নি-হত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২যাত্রী নি-হত

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪ ৩:৩৩
প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪ ৩:২৪

জনপ্রিয় খবর

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২যাত্রী নি-হত

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে অটোরিকশাচালক রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া গ্রামের মো. ইব্রাহিম (৪০)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনের মিয়ার বাজার এলাকায় কাশিনগর রাস্তার মুখে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তখন চাপা দেওয়া অটোরিকশাটি সামনের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। সামনের অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দুইজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শুধু দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পেয়েছি। আহত কিংবা নিহতদের কাউকে পাইনি। স্থানীয়ভাবে শুনেছি, নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। চাপা দেওয়া কাভার্ডভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights