শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবরছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নি-হত ১

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নি-হত ১

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৪ ৩:১৪

জনপ্রিয় খবর

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নি-হত ১

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থানার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পরে জুবায়ের সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টার্ফ (খেলার স্থান) দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুবায়ের মারা যান।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া বলেন, টার্ফ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights