সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeরাজনীতিদেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল

দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪ ৪:৪৯
প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৪ ৪:৪২

জনপ্রিয় খবর

দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ৬ সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্যা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছলে একদল সশস্ত্র দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।

তিনি বলেন, আবু আল ইউসুফ খান টিপুর ওপর বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

টিপুর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার সুস্থতা কামনা করেন তিনি।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights