শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশহাসনাত আব্দুল্লাহর স্বাক্ষর নকল, জনগণকে হয়রানির অভিযোগ

হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষর নকল, জনগণকে হয়রানির অভিযোগ

প্রকাশ: আগস্ট ২৯, ২০২৪ ৪:৪৫

জনপ্রিয় খবর

হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষর নকল, জনগণকে হয়রানির অভিযোগ

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।ফেসবুকে স্ট্যাটাসে পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যা স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে। এমনকি, স্কলারশিপে জাপানগামী একজন ব্যক্তিকে আমার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক।

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ। আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটের পরিপন্থি হওয়ায় তদবির, মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামোর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের কোনো সিস্টেমবিরোধী কার্যকলাপের সাথে সম্পর্ক নেই।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights