শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবরপৌরসভার সাতটি খাল পুন:খনন কাজের উদ্ভোধন

পৌরসভার সাতটি খাল পুন:খনন কাজের উদ্ভোধন

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৪ ৮:৪৬

জনপ্রিয় খবর

পৌরসভার সাতটি খাল পুন:খনন কাজের উদ্ভোধন

বুধবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির পৌরসভার সাতটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।পৌরবাসীর ভোগান্তি লাঘবে সাতটি খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা।

অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন এসময় উপস্থিত ছিলেন। ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে এক কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে।

পুনঃখনন করার উদ্যোগ নেওয়া খালগুলো হলো- থানা রোড থেকে সুগন্ধা নদী (টিন পট্টি), কোর্ট রোড থেকে সুগন্ধা নদী, রুপনগর থেকে সুগন্ধা নদী হয়ে চাঁদকাঠি জেলেপাড়া, ফকির বাড়ির কালভার্ট হতে টাউন মসজিদ, উপজেলা পরিষদ থেকে টাউন মসজিদ, ঝালকাঠি ঈদগাহ থেকে সুগন্ধা নদী, গুরুধাম নদী থেকে মৎস্য খামারের পিছন পর্যন্ত।

খাল খননের উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন,‘ শহরের জলাবদ্ধতা দূর করতে খান খননের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights