শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশসাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান

প্রকাশ: আগস্ট ১৭, ২০২৪ ১০:৫৭

জনপ্রিয় খবর

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান

তিনি বলেন, দেশের সাংবাদিকরা ভালো নেই; এখনও পদেপদে তারা হয়রানি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইনই কেবল সামনে দেখছেন। সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের ওপর হামলা, মামলা, হয়রানিসহ বাড়িঘর-অফিস ভাংচুর ও দখল চলছে। প্রকৃত সাংবাদিকদের কোন রাজনৈতিক দল থাকতে পারেনা; তাদের পরিচয় একটাই তারা সাংবাদিক।

শুক্রবার বিএমএসএফ’র ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওইদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেল পর্যটনে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আনিস লিমন, মারুফ হোসেন, আল রাফি, সুমন খান, জেএফ শাহিন, শিউলি আক্তার, সাইফুল ইসলাম একা, হাবিবুর রহমান স্বাধীন ও জাকির হোসেন প্রমূখ।

সাংবাদিকদের দাবি,অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবির প্রতি সমর্থনকারীদের সমন্বয়ে বিএমএসএফ’র ঢাকা মহানগর উত্তর শাখায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহবায়ক মনোনীত করা হয়। এছাড়া পাঁচজনকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়। তারা হলেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. জাকির হোসেন, দৈনিক অন্যায়ের চিত্রের শাহিনা আক্তার, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী, বাংলা পোর্টালের স্টাফ রিপোর্টার মাহবুব আলম, তৃতীয় মাত্রার সিটি রিপোর্টার সাইফুল ইসলাম একা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের আরও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights