সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeবাংলাদেশঝালকাঠিতে আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলা

ঝালকাঠিতে আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলা

প্রকাশ: আগস্ট ১৬, ২০২৪ ৯:১০

জনপ্রিয় খবর

ঝালকাঠিতে আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলা

ঝালকাঠির বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু সহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেলে শহরের আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতা–কর্মীরা হামলা চালান।পরে পেট্রোল দিয়ে অফিসটি জ্বালিয়ে দেয়।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন , মামলায় অভিযুক্ত নেতা–কর্মীরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights