সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeবাংলাদেশআহতদের দেখতে প্রধানমন্ত্রীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন

আহতদের দেখতে প্রধানমন্ত্রীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন

আপডেট: জুলাই ৩০, ২০২৪ ১০:২৭
প্রকাশ: জুলাই ৩০, ২০২৪ ৯:৪২

জনপ্রিয় খবর

আহতদের দেখতে প্রধানমন্ত্রীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন

 তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এ সময় অশ্রু সংবরণ করতে পারেননি।
হাসপাতালে পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এর আগে গত কয়েক দিনে প্রধানমন্ত্রী সহিংসতার শিকার অন্যান্যদের পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর), বহুল পরিচিত পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন।
তিনি আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ইতিপূর্বে প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০–এ ভাঙচুর হওয়া মেট্রো রেলস্টেশন, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ভবন এবং মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন।
আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights