মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeখেলাশেষ মিনিটের গোলে ইজ্জত রক্ষা আর্জেন্টিনার

শেষ মিনিটের গোলে ইজ্জত রক্ষা আর্জেন্টিনার

প্রকাশ: জুলাই ২৫, ২০২৪ ৯:৩৫

জনপ্রিয় খবর

শেষ মিনিটের গোলে ইজ্জত রক্ষা আর্জেন্টিনার

দুদিন পর হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে শুরু মাঠের লড়াই। ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে কোনো মতে নিজেদের সম্মান বাঁচিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনার অলিম্পিক দল।

জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে মরক্কোর অলিম্পিক দলের বিপক্ষে ২-২ গোলের ড্র করে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

কাতার বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে তাক লাগিয়ে দেয় মরক্কো। সেমিফাইনালেও উঠেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়। প্যারিস অলিম্পিকেও মরক্কোর দুরন্ত ফুটবল অব্যাহত রইল। বুধবার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরক্কো অনূর্ধ্ব-২৩ দল।

মরক্কো প্রথমার্ধেই এগিয়ে যায় সুফিয়ান রাহিমির গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় মরক্কো। আবার গোল করেন সুফিয়ান। আর্জেন্টিনা ৬৮ মিনিটে একটি গোল শোধ করে। শেষ বাঁশি বাজার মুহূর্তে দ্বিতীয় গোল শোধ করেন ক্রিশ্চিয়ান মেদিনা।

বল দখলের লড়াইয়ে দুই দল সমান দাপট দেখিয়েছে। তবে একটু হলেও এগিয়ে ছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ৫২.২ শতাংশ বল দখলে ছিল তাদের। ৪৭.৮ শতাংশ বল দখলে ছিল মরক্কোর। অলিম্পিক ফুটবলে যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। প্যারিস অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন।

স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর ও ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি ও নিউজিল্যান্ড। জাপান, প্যারাগুয়ে, মালি ও ইসরায়েল আছে অন্য গ্রুপে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী দলের চারজন খেলোয়াড় রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলে।

হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি, জেরোনিমো রুলি ও থিয়াগো আলমাদারা খেলেন আর্জেন্টিনার হয়ে। এরপরও জয়হীন রইল তারা।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights