শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজেলার খবররুমায় সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার সঙ্গে কেএনএফ জড়িত

রুমায় সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার সঙ্গে কেএনএফ জড়িত

প্রকাশ: এপ্রিল ৩, ২০২৪ ৮:৫৩

জনপ্রিয় খবর

রুমায় সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার সঙ্গে কেএনএফ জড়িত

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায় কেএনএফ। এরপর আজ বুধবার দুপুরে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেনএনএফ দেশের জঙ্গিদের সঙ্গে আঁতাত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। সেনাবাহিনী ও র‍্যাব অভিযান চালিয়ে তাদের সরিয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘ইদানীং আমরা দেখছিলাম, কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, রুমায় সোনালী ব্যাংকে ঢোকার আগে কেএনএফ বৈদ্যুতিক সাবস্টেশন বন্ধ করে। পরে তারা সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হয়। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সদস্যের বেশির ভাগ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্থানীয় মসজিদে তারাবিহর নামাজে ছিলেন।

কেএনএফ সেই সময় ঢুকে পুলিশের গার্ড কমান্ডার উপসহকারী পরিদর্শক (এএসআই) মামুনুর রহমান ও কনস্টেবল তৌহিদুল ইসলামকে আহত করে দুটি লাইট মেশিন গান (এসএমজি) ও আটটি চীনা রাইফেল লুট করে এবং উপজেলা কমপ্লেক্সে থাকা আনসার সদস্যদের শটগানগুলো নিয়ে নেয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্রের পাশাপাশি গুলি নিয়ে গেছে হামলাকারীরা।

আসাদুজ্জামান খান বলেন, ‘আজ দিনে দেখলাম কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা করেছে। অপারেশন চলছে, বিজিবি ও পুলিশ সেখানে গোলাগুলি করছে। কত টাকা নিয়েছে, ক্ষয়ক্ষতি কত, বলতে পারব না।’

এদিকে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, রুমায় সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুনে দেখা হয়। দেখা যায়, মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটা রয়েছে।

অবশ্য থানচিতে দুটি ব্যাংকের শাখা থেকে অস্ত্রধারীরা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে গেছেন বলে জানান ব্যাংক দুটির শাখা কর্মকর্তারা।

কেএনএফ ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল।

সেই আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও কেএনএফের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights