শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবিশ্ব৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশ: এপ্রিল ৩, ২০২৪ ১০:০৪

জনপ্রিয় খবর

৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বুধবার (৩ এপ্রিল) সকালে দেশটির পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়।

জানা যায়, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

এক জরুরি বার্তায় জানানো হয়, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্ক বার্তায় বলা হয়েছে, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights