শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeঅর্থনীতি ও বাণিজ্যপেঁয়াজ পৌঁছাল বাংলাদেশে

পেঁয়াজ পৌঁছাল বাংলাদেশে

প্রকাশ: এপ্রিল ১, ২০২৪ ৫:০৫

জনপ্রিয় খবর

পেঁয়াজ পৌঁছাল বাংলাদেশে

সোমবার (১ এপ্রিল) সকালে মালবাহী ট্রেনযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ১৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে পৌঁছে। এর আগে রোববার (৩১ মার্চ) বিকেলে ভারত থেকে ৪২টি ওয়াগনে এ পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা এসে পৌঁছায়। এরপর কাগজপত্র যাচাইবাছাই শেষে রাতে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৬টার দিকে পেঁয়াজ নিয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায়। সকাল ৯টা থেকে পেঁয়াজ খালাস শুরু হয়।

টিসিবির অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে টিসিবির ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক প্রথম চালানে আজ ১৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জে পৌঁছেছে। এরপর ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে ১০০০ টন পেঁয়াজ ঢাকা জেলায় ১০০ জন ডিলার এবং বাকি ৬৫০ টন পেঁয়াজ গাজীপুর ও চট্টগ্রামে পর্যায়ক্রমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights