শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশটানা ১০ দিনের অবকাশ পাবেন সরকারি চাকরিজীবীরা

টানা ১০ দিনের অবকাশ পাবেন সরকারি চাকরিজীবীরা

আপডেট: এপ্রিল ১, ২০২৪ ১১:৩৪
প্রকাশ: এপ্রিল ১, ২০২৪ ১১:৩৩

জনপ্রিয় খবর

টানা ১০ দিনের অবকাশ পাবেন সরকারি চাকরিজীবীরা

রোববার আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৯ রমজান, অর্থাৎ ৯ এপ্রিল ছুটি ঘোষণা করার সুপারিশ করেছে। যদিও এর আগে ৩০ রোজা হবে ধরে নিয়েই সরকার ২৯ রমজান অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। তার পর থেকে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উসখুস শুরু হয়। কারণ, ৭ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। তার আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। এখন পর্যন্ত সরকারিভাবে ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। পরের দিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ছুটি। এ অবস্থায় ৯ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করে কি না, এখন সেদিকে দৃষ্টি সরকারি কর্মচারীদের। এরপর ৮ এপ্রিল ছুটি নিলেই টানা ১০ দিনের অবকাশ পাবেন তাঁরা।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়ক ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান গত শনিবার বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন পর্যন্ত ২৯ রমজান অফিস খোলা থাকবে। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী এবার ৩০ রোজা হবে; এটা ধরে নিয়ে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে তিনি এ–ও বলেন, যেহেতু এই সপ্তাহ অফিস খোলা, সরকার চাইলে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ কারণে ২৯ রোজা হবে ধরে নিয়ে ঈদের ছুটি ঠিক করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে ২৯ রমজানে।

কিন্তু এবার ইসলামিক ফাউন্ডেশন আগেই কীভাবে নিশ্চিত হলো ৩০ রোজা হবে, এ বিষয়ে বক্তব্য জানতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights