শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeরাজনীতি৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

আপডেট: মার্চ ১৫, ২০২৪ ৩:২২
প্রকাশ: মার্চ ১৫, ২০২৪ ৩:২১

জনপ্রিয় খবর

৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলায় জামিন পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায় চৌধুরী। তারপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights