শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeধর্মবাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে,কাল রোজা শুরু

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে,কাল রোজা শুরু

প্রকাশ: মার্চ ১১, ২০২৪ ৭:৩২

জনপ্রিয় খবর

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে,কাল রোজা শুরু

আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহেরি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights