মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeজেলার খবরদূর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

দূর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:৪৩
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:৫৯

জনপ্রিয় খবর

দূর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

বুধবার (৭ই ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ১০ টার দিকে নিজের ডেইরী ফার্মের ভিতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন।

উক্ত ডেইরী ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে উনারা কান্না শুরু করেন। পরে উনার কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি কাজিম উদ্দিন মাদবরের লাশ পড়ে আছে।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডে রহস্য উন্মোচনে কাজ চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights