বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবাংলাদেশপলাশবাড়ীতে নৌকার প্রার্থীর বাসভবনে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

পলাশবাড়ীতে নৌকার প্রার্থীর বাসভবনে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৪ ১:০০

জনপ্রিয় খবর

পলাশবাড়ীতে নৌকার প্রার্থীর বাসভবনে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার মনোনীত প্রার্থী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতির বাসভবনে হামলা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের বাসভবনে এ ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনের সড়কে থাকা সংসদ সদস্যর ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা। তাঁরা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা সাংসদের ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের প্রাইভেটকার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জানান, হামলাকারী ৫০-৬০ জনের অধিকাংশরাই ছিল মাস্ক-হেলমেট পড়া।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights