বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeরাজনীতিনির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে: আইনমন্ত্রী 

নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে: আইনমন্ত্রী 

প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৩ ৫:২৩

জনপ্রিয় খবর

নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে: আইনমন্ত্রী 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে। ২০১৪ সালে অগ্নি সন্ত্রাস ও ২০১৮ সালে মনোনয়ন সন্ত্রাস করেছে। আর এখন রেল কাটা ও মানুষ মারার সন্ত্রাস শুরু করেছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি ভোটের জন্য জনগণের কাছে না গিয়ে লুট করা টাকা নিয়ে বিদেশীদের সাথে আঁতাত করে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনার গাঁও মাদরাসা মাঠে এক পথ সভায় নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, বিএনপির অসহযোগ আন্দোলন তাদের মনের শান্তির জন্য, জনগণ তাদের সমর্থন করে না। পূর্ব পাকিস্তানের সময় বঙ্গবন্ধু দেশের সাড়ে সাতকোটি মানুষের ভোট ও সমর্থন নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এখন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সেই ঐতিহ্যবাহি অসহযোগ আন্দোলনকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। জনগণ তাদেরকে সমর্থন করে না।

এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights