বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeজেলার খবর‘প্রেমের টানে’ স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে ঘর ছেড়েছেন চাচি

‘প্রেমের টানে’ স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে ঘর ছেড়েছেন চাচি

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৩ ৭:০৯

জনপ্রিয় খবর

‘প্রেমের টানে’ স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে ঘর ছেড়েছেন চাচি

নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। তারা সর্ম্পকে চাচি-ভাতিজা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে তারা নিরুদ্দেশ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার ডোমার ইউনিয়নের হুজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাচির বয়স ৩০ বছর হলেও, ভাতিজা মো. রাকিবের বয়স (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেন ৮ বছর আগে পারিবারিকভাবে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। এসময় তাদের একটি সন্তানও হয়। বেলালের বড় ভাই সলেমানের ছেলে রাকিব ইসলামের সঙ্গে বৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মঙ্গলবার রাতে স্বামী-সন্তানকে ফেলে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এর আগেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ঝামেলা হওয়ায় বেলালের স্ত্রী বৃষ্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। প্রায় একমাস সেখানে থাকার পর পারিবারিক ভাবে মিমাংসা হয়েছিল।

এ বিষয়ে ওই গৃহবধুর স্বামী বেলাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলমগীর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন৷

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights