মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeরাজনীতিস্ত্রীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বানালেন জিএম কাদের

স্ত্রীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বানালেন জিএম কাদের

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪৭

জনপ্রিয় খবর

স্ত্রীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বানালেন জিএম কাদের

স্ত্রী শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

উল্লেখ্য, শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights