বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবাংলাদেশগাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৩ ১:৫১

জনপ্রিয় খবর

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবেসে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অগ্নিসংযোগের এঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় গাড়িটি বাড়ইপাড়া এলাকায় পৌাঁছালে যাত্রীবেসে কয়েকজন দুর্বৃত্তরা বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুন দেখে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় গাড়ির আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় বাসের বেশকিছু আসন পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেসে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights