বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবর৩ শিশুর মৃত্যু,নিখোঁজ দুই

৩ শিশুর মৃত্যু,নিখোঁজ দুই

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৫ ৮:৫২

জনপ্রিয় খবর

৩ শিশুর মৃত্যু,নিখোঁজ দুই

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চরভাটিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন— আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তার (৮)। নিখোঁজ রয়েছে— বৈশাখী (১০) ও কুলসুম (১৩)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ শিশু বিকেলে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শুক্রবার বিকালে ছয় শিশু একসাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights