বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeজেলার খবরঅনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল 

প্রকাশ: অক্টোবর ১২, ২০২৫ ২:০৭

জনপ্রিয় খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল 

রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও। পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন।

এরপর রাত ৯টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিক ও চলাচলে নিষিদ্ধ করা বাসের ওপর হতে নিষেধাজ্ঞা বাতিল করা না হবে এ কর্মসূচি চলবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights