বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজেলার খবরফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যুঃ লাশ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যুঃ লাশ উদ্ধার

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৫ ৬:৪৩

জনপ্রিয় খবর

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যুঃ লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।তিনি নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর ৯নং ওয়ার্ড বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার প্রথম পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবারে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের মা হামিদা বেগম জানান, তার ছেলে কিছুদিন ধরে ঘুমের ওষুধ সেবন করতেন এবং এলাকার কিছু অজ্ঞাত ব্যক্তির সঙ্গে লেনদেন ও মির্জারহাটে বিরোধের ঘটনায় মারধরের শিকার হয়েছিলেন।

এলাকাবাসী ও নিহতের বন্ধুরা জানিয়েছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, কাউসারকে তার মা নিজেই হত্যা করেছে। মায়ের পরকীয়ায় বাঁধা হয়ে দাঁড়ানোর কারণেই, তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights