মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeআবহাওয়াআজ দুপুরের মধ্যে বৃষ্টির আভাস

আজ দুপুরের মধ্যে বৃষ্টির আভাস

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:২৮

জনপ্রিয় খবর

আজ দুপুরের মধ্যে বৃষ্টির আভাস

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights