মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeআন্তর্জাতিকএবার আরব আমিরাত বড় দুঃসংবাদ দিল বাংলাদেশকে

এবার আরব আমিরাত বড় দুঃসংবাদ দিল বাংলাদেশকে

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:৩১

জনপ্রিয় খবর

এবার আরব আমিরাত বড় দুঃসংবাদ দিল বাংলাদেশকে

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি।

বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights