মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeজীবনযাপনআদা-রসুন বাটা যেভাবে ফ্রিজে রাখলে ভাল থাকবে মাসের পর মাস

আদা-রসুন বাটা যেভাবে ফ্রিজে রাখলে ভাল থাকবে মাসের পর মাস

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:৪৫

জনপ্রিয় খবর

আদা-রসুন বাটা যেভাবে ফ্রিজে রাখলে ভাল থাকবে মাসের পর মাস

তরকারি হোক বা মাছ কিংবা মাংস, রান্না করার চেয়ে রান্নার মশলা জোগাড় করাটাই অনেক ঝক্কির কাজ। আর রান্নার সবচেয়ে জরুরি মশলা বোধহয় আদা-রসুন বাটা।

কেউ কেউ ঝক্কি এড়াতে বাজার থেকে আদা-রসুন বাটার প্যাকেট কিনে আনেন। তবে বেশির ভাগ বাড়িতেই এই অভ্যাস বিশেষ পছন্দ নয়। তাঁদের মতে, বাড়িতে বাটা আদা-রসুনের স্বাদ কি আর প্যাকেটে পাওয়া যায়! তবে আর রোজ রোজ আদা-রসুন বাটতে হবে না। কয়েকটি নিয়ম মেনে চললেই বাটা আদা-রসুন মাস বাটা পাঁচ-ছয় ভাল থাকবে।

১) আদা-রসুন বাটার ক্ষেত্রে অনেকেই অনুপাত ঠিক মতো রাখেন না। এই বাটাতে আদার পরিমাণ রসুনের চেয়ে কম হতে হবে।

২) বাটার আগে আদা সরু সরু টুকরো করে কেটে নিতে হবে।

৩) আদা-রসুন বাটার সময় জল দেবেন না।

৪) বাটা হয়ে গেলে একটি এয়ারটাইট কাচের পাত্র ভাল করে ধুয়ে শুকিয়ে তার মধ্যে বাটাটি রাখুন। ফ্রিজে রাখলে এটি মাস পাঁচেক ভাল থাকবে।

৫) বাটাতে সরষের তেল ও নুন মাখিয়ে রাখুন। এতে আদা-রসুন বাটা দীর্ঘ দিন ভাল থাকবে।

কী ভাবে বাটবেন?

উপকরণ:

আদা: ১৫০ গ্রাম

রসুন: ২৫০ গ্রাম

তেল: ২-৩ টেবিল চামচ

নুন সামান্য

আদা ও রসুন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। এর পর আদা সরু সরু টুকরো করে কাটুন। প্রথমে ব্লেন্ডারে আদা ব্লেন্ড করতে দিন। কারণ, আদা বাটতে বেশি সময় লাগবে। তার পর রসুন বাটুন। হয়ে গেলে সরষের তেল ও নুন মাখিয়ে এয়ার টাইট কাচের পাত্রে ভরে ফ্রিজে রাখুন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights