সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeআইন আদালতআসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৩৩

জনপ্রিয় খবর

আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দি রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে।

নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে মেয়াদ কত করা হবে, এখনো নির্ধারণ করা হয়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণের পাশাপাশি ও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বলপ্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights