শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাঅক্টোবরে নারী ফুটবল দল থাইল্যান্ড যাবে

অক্টোবরে নারী ফুটবল দল থাইল্যান্ড যাবে

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৫ ১০:০১

জনপ্রিয় খবর

অক্টোবরে নারী ফুটবল দল থাইল্যান্ড যাবে

মঙ্গলবার (২৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। ২৫ ও ২৮ অক্টোবর থাইল্যান্ডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দু’টি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনাম অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপানে। এ নিয়ে কিরণ বলেন, জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলব।

‘এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।’

বাংলাদেশে নারী ফুটবল লিগ অনিয়মিত। চলতি বছর ১৫ ডিসেম্বর লিগ শুরুর কথা জানিয়েছেন কিরণ। এই লিগে অংশগ্রহণ করার জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে ইতোমধ্যে খেলার জন্য অনুরোধ করেছেন নারী উইংয়ের প্রধান।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights