শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeঅর্থনীতি ও বাণিজ্যসূচক পতনে কমেছে লেনদেন

সূচক পতনে কমেছে লেনদেন

প্রকাশ: আগস্ট ২০, ২০২৫ ৬:১০

জনপ্রিয় খবর

সূচক পতনে কমেছে লেনদেন

 

আজ বুধবার (২০ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩১ পয়েন্ট। আর দুইদিনে সূচকটি কমেছে ৪০ পয়ন্ট। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৭৭০ কোটি টাকা। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯৫৩ কোটি টাকা।

ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সূচক ডিএসইএক্স পতন হয় চার পয়েন্ট। লেনদেন শেষে এদিন ডিএসইএক্স পতন হয় ৩১ দশমিক ৪৮ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩৭৯ দশমিক ৪১ পয়েন্টে। গতকাল মঙ্গলবারসহ আজ এই দুইদিনে সূচকটি কমেছে ৪০ পয়ন্ট। তবে এর আগে তিন কর্মদিবস ডিএসইএক্সের উত্থান হয়েছিল ১০৫ পয়েন্ট। গত ১৩ আগস্ট সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩১৪ পয়েন্টে।

আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৭৭ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮৬ দশমিক ২২ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৮১৯ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৫৯০ কোটি ২৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির এবং কমেছে ২২৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২৭ কোটি ৬৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ২৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ২২ কোটি ৮৭ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ দর কমার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৪৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights