বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeআন্তর্জাতিকইউরোপের এক দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল 

ইউরোপের এক দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল 

প্রকাশ: আগস্ট ১৪, ২০২৫ ৮:২০

জনপ্রিয় খবর

ইউরোপের এক দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল 

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। সেই আবেদনের ভিত্তিতেই একই বছরের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights