মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeজেলার খবর১৮ বছর ধরে মানবেতর জীবনযাপন করছে রাহেনা বেগম

১৮ বছর ধরে মানবেতর জীবনযাপন করছে রাহেনা বেগম

প্রকাশ: আগস্ট ৬, ২০২৫ ৮:৩০

জনপ্রিয় খবর

১৮ বছর ধরে মানবেতর জীবনযাপন করছে রাহেনা বেগম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের রাহেনা বেগম(৪০) তার মানসিক ভারসাম্যহীন

স্বামী কে নিয়ে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস।
জানা যায়, নিতাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। তার সাংসার করা হয়ে উঠেনি । ১৮ বছর আগে বাবার বাসায় চলে আসে। দীর্ঘ ১৮ বছর তার বাবা সম্পূর্ণ খরচ বহন করেন। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে তাঁর জীবন হয়ে উঠেছে এক অপরিসীম সংগ্রাম আর অসহায়তার গল্প।

বর্তমানে তিনি বৃদ্ধ মায়ের সাথে এক জরাজীর্ণ, কাঁচা ঘরে বসবাস করছেন, যেখানে টিউবওয়েল নেই, স্বাস্থ্যসম্মত বাথরুম নেই, নিজের কোনো জমি বা স্থায়ী আশ্রয় নেই। তিনি বিধবা ভাতা এবং ভিজিডি কার্ডের সামান্য সহায়তা পান, যা তার দৈনন্দিন জীবন চালাতে সম্পূর্ণ অপ্রতুল। তিনি একা, নিষ্পূত্র, আর্থিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল, এবং প্রতিদিনের খাবারের জন্য সংগ্রাম করছেন। এই অবস্থা খুবই মর্মান্তিক এবং মানবতাবিরধী।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান মানসিক ভারসাম্য হীন স্বামী সাংসারে অর্থিক সমস্যা তাই দীর্ঘ ১৮ বছর থেকে তার বাবার বাসায় আছেন। বাবার মৃত্যু হলে তিনি এখন খুব কষ্টে দিন কাটাচ্ছে।
তাই রাহেনা বেগম সরকার ও সকলের কাছে আবেদন করছে তাকে যেন সরকার স্থায়ী খাদ্য ব্যবস্থা এবং তার আশ্রয়ের জন্য ঘর প্রদান করেন

রাহেনা বেগম সহৃদয়বান ব্যক্তিদের 8801894029152‬ এ যোগাযোগের জন্য
অনুরোধ করেছেন

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights