শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeরাজধানীচতুর্থ শ্রেণির কর্মচারী নেতার মাথায় গুলি 

চতুর্থ শ্রেণির কর্মচারী নেতার মাথায় গুলি 

প্রকাশ: আগস্ট ২, ২০২৫ ১১:০০

জনপ্রিয় খবর

চতুর্থ শ্রেণির কর্মচারী নেতার মাথায় গুলি 

তশুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বনানী থানার মহাখালী সাততলা বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৯টার দিকে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ জামালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. সজল জানান, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকেন। মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন মুখোশ পরে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, জামাল নামের এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights