শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজীবনযাপনহাতে পায়ে যে কারণে ‘ঝি ঝি ধরে’

হাতে পায়ে যে কারণে ‘ঝি ঝি ধরে’

প্রকাশ: জুলাই ২৮, ২০২৫ ১১:২২

জনপ্রিয় খবর

হাতে পায়ে যে কারণে ‘ঝি ঝি ধরে’

কেন হয় এই ঝিনঝিনে ভাব?

বিশেষজ্ঞদের মতে, হাত-পায়ে ঝিনঝিনে ভাবের প্রধান কারণগুলো হলো—

. অনেকক্ষণ একই ভঙ্গিতে বসা বা শোয়া

. ডায়াবেটিস, ভিটামিন বি-১২ বা ই-এর ঘাটতি

. অতিরিক্ত মদ্যপান ও ধূমপান

. স্নায়ু ক্ষতি বা মেরুদণ্ডের ডিস্ক সমস্যাজনিত স্নায়ু চাপ

. হাতের কবজিতে কারপাল টানেল সিনড্রোম

. সংক্রমণ বা অটোইমিউন রোগ (যেমন লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস)

. মাল্টিপল স্ক্লেরোসিস (MS)

. রক্ত চলাচলের জটিলতা (যেমন রে’নড ডিজিজ)

করণীয় কী?

এই সমস্যার চিকিৎসা নির্ভর করে এর মূল কারণের ওপর। সাধারণ করণীয়গুলোর মধ্যে রয়েছে—

. ডায়াবেটিস বা অন্য রোগ নিয়ন্ত্রণে রাখা

. ভিটামিন ঘাটতি পূরণ ও সুষম খাদ্যগ্রহণ

. ফিজিওথেরাপি ও প্রয়োজন হলে ওষুধ বা অস্ত্রোপচার

. একটানা বসে না থাকা, মাঝেমধ্যে পজিশন বদলানো

. ধূমপান ও মদ্যপান পরিহার

কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে?

. ঝিনঝিনে ভাব যদি দীর্ঘস্থায়ী হয় বা ক্রমাগত বাড়ে

. ব্যথা, দুর্বলতা বা চলাফেরার সমস্যা দেখা দিলে

. ডায়াবেটিস থাকলে এবং নতুন করে উপসর্গ শুরু হলে

বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসা নিলে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় এবং অনেক সময় পুরোপুরি নিরাময়ও সম্ভব।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights