শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeরাজনীতিজাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

প্রকাশ: জুলাই ২৮, ২০২৫ ১:১৯

জনপ্রিয় খবর

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে তারা।এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।

জানা গেছে, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন‍্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করেছে।

তবে ওয়াকআউট কিছু সময়ের জন্য বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।

ওয়াকআউটের কারণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে- সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।’

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights