বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeআবহাওয়াআগামীকাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারেঃআবহাওয়া অফিস

আগামীকাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারেঃআবহাওয়া অফিস

প্রকাশ: জুন ১০, ২০২৫ ৭:৪৫

জনপ্রিয় খবর

আগামীকাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারেঃআবহাওয়া অফিস

মঙ্গলবার (১০ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে, যা আজকে পর্যন্তই বেশি থাকবে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে, ভ্যাপসা গরমে অস্বস্তি থেকে যাবে।

ওমর ফারুক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই অস্বস্তিকর গরমটা থাকবে। আগামী ১৬ থেকে ১৭ জুন এই অবস্থাটা কাটতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে তিনি বলেন, বুধবার (১১ জুন) থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে, সেটাও অল্প। হয়ত দিনের একটা সময় বৃষ্টি হবে। এরপর থেমে গিয়ে অস্বস্তিকর অবস্থাটা থাকবে। একনাগাড়ে হবে না।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর সবশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রার অবস্থা এমন থাকলেও কিছু কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে। তবে, ‍বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃষ্টির প্রবণতাও বাড়বে। এ সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও হতে পারে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights