বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeস্বাস্থ্যকরোনায় ফের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

করোনায় ফের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

আপডেট: জুন ৫, ২০২৫ ৮:০৪
প্রকাশ: জুন ৫, ২০২৫ ৮:০১

জনপ্রিয় খবর

করোনায় ফের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

বৃহস্পতিবার (০৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights