বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeজাতীয়কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫ ৫:৫৭
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৩৮

জনপ্রিয় খবর

কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। ওনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালিও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক। জাতীয় কবির আরেক ছেলে কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights