শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫ ২:৫৪
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৫ ১:২০

জনপ্রিয় খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

বাসচালক সুবহান মিয়া বলেন, জামালদী বাসস্ট্যান্ড থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ১০ মিনিট সময় লাগে। কিন্তু ১ ঘণ্টারও বেশি সময় হয়েছে এখন পর্যন্ত আনারপুরা বাসস্ট্যান্ড পার হতে পারিনি। গন্তব্যে পৌঁছতে কতক্ষণ লাগতে পারে জানি না।

ট্রাকচালক শরিফ খান বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। থেমে থেমে গাড়ি চলতেছে। পাঁচ মিনিটের রাস্তা আধাঘণ্টারও বেশি সময় লাগছে। তবে কী কারণে যানজট তা জানি না।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার বাউশিয়া এলাকায় মহাসড়কে কয়েকটি যান দুর্ঘটনায় পড়ে বিকল হয়ে যায়। দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights