শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeআইন আদালতবিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫ ৯:২৪
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৫ ২:০৮

জনপ্রিয় খবর

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এ ক্রসফায়াসের জেলা ও উপজেলাভিত্তিক তালিকা জমা দিয়েছি। এ ছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীদের গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ অপকর্মে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিল তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাক্ষরিত এ ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights