মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeসামাজিক মাধ্যমআসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৫ ১:৩৯

জনপ্রিয় খবর

আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ফেসবুক পোস্টটি দেন আসিফ নজরুল।পোস্টে তিনি লেখেন, বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

জনতা মেইলের পাঠকদের জন্য আসিফ নজরুলের পোস্টটি তুলে ধরা হলো:

চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারো শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই: এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?

তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।

আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মানে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights