বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবাংলাদেশসচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪ ৭:৩৫
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৪৫

জনপ্রিয় খবর

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। সেখানে মোট ২০টি ইউনিট নিয়োজিত করা হয়। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করে। ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পুরোপুরি নির্বাপিত হয় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

এদিকে আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights