শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশ১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ, বিমানবন্দরে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল

১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ, বিমানবন্দরে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:১৮
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৪৩

জনপ্রিয় খবর

১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ, বিমানবন্দরে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দেশের মাটিতে অবতরণ করেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ সকল ধর্ম শ্রেণিপেশার লক্ষাধিক মানুষের ঢল নামে।

জানা গেছে, শনিবার সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে। এ সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

কায়কোবাদ বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসে। এ ছাড়া হিসাবের বাইরে আরও অগণিত গাড়ি বিমানবন্দরে এসেছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights