শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
Homeবাংলাদেশচাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার

চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:০৩
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:২৫

জনপ্রিয় খবর

চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।

তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্ন ঘটনা। সেখানে এমভি আল বাখেরা নামক নোঙর করা একটি জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের জানানো হয়।

নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয়। জবাইকৃত সাতজনের সবাই জাহাজের স্টাফ। এছাড়া আরও একজন গলাকাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনই সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাব।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights