শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশউপদেষ্টা তিনজন, প্রতিমন্ত্রীর মর্যাদায় দুই বিশেষ সহকারী

উপদেষ্টা তিনজন, প্রতিমন্ত্রীর মর্যাদায় দুই বিশেষ সহকারী

আপডেট: নভেম্বর ১০, ২০২৪ ১০:৫৮
প্রকাশ: নভেম্বর ১০, ২০২৪ ৬:১৪

জনপ্রিয় খবর

উপদেষ্টা তিনজন, প্রতিমন্ত্রীর মর্যাদায় দুই বিশেষ সহকারী

অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরও বাড়ছে। এরইমধ্যে সামনে এসেছে পাঁচজনের জনের নাম। যাদের তিনজনকে উপদেষ্টা হিসেবে এবং অপর দুইজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

উপদেষ্টা তিন জন হলেন- ১. শেখ বশিরউদ্দিন, ২. মো. মাহফুজ আলম, ৩.মোস্তফা সরয়ার ফারুকী।

অন্যদিকে, খোদা বকস চৌধুরী এবং ড. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাবেন বলে জানা গেছে।

এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

এরপর গত ১৬ আগস্ট নতুন করে আরও চার উপদেষ্টা শপথ নেন। তারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights